!!! সত্য সেলুকস, কি বিচিত্র এই দ্যাশ !!!


!!! সত্য সেলুকস, কি বিচিত্র এই দ্যাশ !!!
পশ্চিমবঙ্গ ক্রমাগত সৃষ্টি করে চলেছে অন্য থেকে অনন্য নাজির | অর্থমন্ত্রীকে নিগ্রহ থেকে বিরোধীদের পার্টি অফিস ভাংচুর, ধর্ষণকে উত্সাহিত করা থেকে যেকোনো অমানবিক ঘটনাকে তুচ্ছ বলে উড়িয়ে দেওয়া, পুলিশকে দলদাসে পরিনত করা থেকে নিজেদের নোংরা রাজনৈতিক ধান্দা ও স্বার্থ সিদ্ধির প্রয়োজনে সাধারণ মানুষকে ক্রমাগত বলিতে চড়ানো এবং এইধরণের ক্রমবর্ধমান ঘটনাপ্রবাহ সৃষ্টির মাধ্যমে সাধারনকে আতঙ্কগ্রস্থ করে তোলা, রাজ্যে নৈরাজ্য ও গৃহযুদ্ধের পরিবেশ তৈরির অশুভ চেষ্টা - ইতিহাস সাক্ষী আছে, সাধারণ মানুষ এইসব নোংরামি কখনো বরদাস্ত করেনি ...করবেনা | ...আমরা শাসক ও বিরোধী দলগুলির এইসব নোংরা-ধ্বংসকামী রাজনীতির তীব্র প্রতিবাদ করছি এবং নিশ্চিতভাবে করবও | ..সাধু সাবধান.....

আমরা প্রতিবাদ করছি / We Protest

আমরা প্রতিবাদ করছি এবং ভবিষ্যতেও করব
সুদীপ্ত গুপ্ত বামফ্রন্ট, কংগ্রেস বা তৃণমূলের বাবার সম্পত্তি নয় | কলকাতা পুলিশ, স্বরাস্ট্র মন্ত্রী ও রাজ্য সরকার এবং নোংরা কর্দমাক্ত রাজনীতির শিকার হল একজন তরতাজা তরুণ | এর দায় কার ? অবশ্যই পুলিশ, স্বরাস্ট্র মন্ত্রী তথা পুলিশ মন্ত্রী এবং এক ও একমাত্র রাজ্য সরকারের | কোনো পার্টি কর্মীর মৃত্যুর নয়, আমরা প্রতিবাদ করছি একজন তরতাজা তরুণ ছাত্র সুদীপ্ত গুপ্তর পুলিশ তথা রাজ্য কর্তৃক হত্যার |

We Protest and would be
We protest against the killing of Sudipta Gupta, not as any political party cader but as a young human being, brutally murdered by Police & State. Shame to Police & State Government.